• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

মুন্সীগঞ্জ জেলা যুবলীগ সভাপতির বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা।

নিজস্ব সংবাদ দাতা / ৩২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

১১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,গজারিয়া প্রতিনিধি :    মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মো: শাহজাহান খাঁনের বিরুদ্ধে তার নিজ এলাকা গজারিয়া উপজেলায় আধিপাত্য বিস্তার, হত্যা চেষ্টা ও চুরি,ডাকাতিসহ একাধিক অভিযোগে গজারিয়া থানায় মামলা করা হয়েছে। মামলা নং-১১।
মামলা সূত্রে জানা যায়, চলতি সনের ৭জুন রাতে এলাকায় আধিপাত্য বিস্তারের লক্ষে শাহজাহান খানের লোকজন গজারিয়া উপজেলার বৈদ্যারগাঁ বাজারে আজিম গ্রুপের লোকজনের উপর হামলা চালিয়ে আহত করে এবং দোকানপাট লোটপাট করে। এ সময় হামলায় মো: আবু তালেব(৬২) এবং বৈদ্যারগাঁ এলাকার মো: শওকত ফরাজীর ছেলে মো: রিয়াদ হোসেন ফরাজী(২৪) আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহত রিয়াদ ঢাকা মেডিকেল হাসপাতাল ও আবু তালেব পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যত্বা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, এলাকায় আধিপাত্য বিস্তার লক্ষে কয়েকদিন যাবৎ শাহজাহান খাঁন গ্রুপ ও আজিম গ্রুপের মধ্যে দন্ধ চলছিল। তার পরিপেক্ষিতে গত ৭জুন রাতে দু-গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটে। এঘটনায় দু-পক্ষের বিরুদ্ধেই দুটি মামলা গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।চ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন