• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং-বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা শত শত যাত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না: মিয়া গোলাম পরওয়ার মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু

যোগীরাজ্যে সাংবাদিককে নগ্ন করে পুলিশের মার, গায়ে মূত্রত্যাগ

নিজস্ব সংবাদ দাতা / ৩৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০১৯

১২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম, আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তরপ্রদেশের এক সাংবাদিককে ক্যামেরার সামনে প্রায় নগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সাংবাদিকের গায়ে মূত্রত্যাগও করা হয় বলে অভিযোগ। ভিডিওতে দেখা গিয়েছে, বারবার তাকে মারধরের কারণ জিজ্ঞাসা করছেন আক্রান্ত সাংবাদিক।

স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাকেশ কুমারের নেতৃত্বে সাংবাদিককে নিগ্রহ করার অভিযোগ উঠেছে রেল পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে। পরে সংবাদসংস্থা অঘও-কে নিউজ চ্যানেলের ওই সাংবাদিক জানিয়েছেন, ‘তারা সাদা পোশাকে ছিল। একজন আমার ক্যামেরায় আঘাত করায় সেটি পড়ে যায়। আমি সেটি তুলে নিলে ওরা আমায় মারতে শুরু করে। নিগ্রহ করে। আমাকে লক-আপে আটকে রাখা হয়। জামাকাপড় খুলে দেওয়া হয়। আমার গায়ে প্রস্রাবও করে তারা।

মঙ্গলবার রাতে ধীমানপুরায় একটি মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ঘটনার খবর করতে গিয়েছিলেন ওই সাংবাদিক। সারা রাত গারদে আটক করে রাখা হয় ওই সাংবাদিককে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার জেরে বুধবার তিনি ছাড়া পান। জিআরপির অভিযুক্ত স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাকেশ কুমার ও তার সঙ্গী কনস্টেবল সঞ্জয় পওয়ারকে সাসপেন্ড করেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ও পি সিংহ।

টুইটারে ভাইরাল হওয়া অন্যান্য কয়েকটি ভিডিয়োতেও দেখা গিয়েছে, সাংবাদিকের আকুতি সত্ত্বেও চেয়ারে চুপ করে বসে রয়েছেন অভিযুক্ত এসএইচও। রেলের বিরুদ্ধে নেতিবাচক খবর করার জন্য তার এই হাল করা হয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিক।

যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ‘আপত্তিকরথ পোস্টের জন্য সাংবাদিককে গ্রেফতার করার ঘটনায় মঙ্গলবারই সুপ্রিম কোর্টের ধমক খেতে হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে। তার কয়েক ঘণ্টা কাটতে না-কাটতেই নির্মমভাবে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটল যোগীরাজ্যে। সূত্র: টিওআই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন