• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

পরিবহন ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ৩৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০১৯

২১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

স্টাফ রিপোর্টার: সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনৈতিক ধর্মঘটের প্রতিবাদে গণঅনাস্থা প্রাচীর কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়। কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্রাব সিলেটর সভাপতি মো.জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, ক্যাবের সুনামগঞ্জ এর সভাপতি আব্দুস শহিদ মুহিতের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আল আজাদ,মুক্তিযোদ্ধা মহি উ্দনি, এডভোকেট আতাউর রহমান আজাদ, অঞ্জন সরকার, এডভোকেট সালমা সুলতানা, ওয়াহিদুর রহমান, মাধুরী গুণ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালুর দাবি দুই জেলার মানুষের দীর্ঘদিনের। কিন্তু পরিবহন মালিক-শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে তাদের ফায়দা হাসিল করতে ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ধর্মঘট প্রত্যাহার না করলে সিলেট ও সুনামগঞ্জের মানুষও বাধ্য হবে আন্দোলনে নামতে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন