ঢাকা   ০৪:২১:১২ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান আবদুল হাই শিকদার নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব: প্রধানমন্ত্রী বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজির দোকান বন্ধ থাকবে জন্মদিনে গ্ল্যামারাস লুকে অপু বিশ্বাস অবৈধ অভিবাসন রোধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ছোরা ও খেলনা পিস্তল উদ্ধার জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ১২৩৫, কিশোর গ্যাংয়ে আটক ৭৯৪

চলতি বছর যমুনার ওপর রেলসেতু

Reporter Name
  • Update Time : Friday, June 21, 2019,
  • 372 Time View
  • ২১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,   ডেস্ক রিপোর্ট :

বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছর যমুনা নদীর ওপর রেলসেতু নির্মাণের কাজ শুরু হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর এখন এক লাইনে ট্রেন চলাচল করছে। আমরা সম্পূর্ণ ভিন্ন আরও একটি রেল সেতু বানাতে চাই। ডুয়েল গেজ বিশিষ্ট ডাবল রেল লাইনের এ সেতুর নির্মাণে সব সমীক্ষা শেষ হয়েছে। জাপানি অর্থায়নে এটির নির্মাণ কাজ শেষ হবে।

শুক্রবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ওয়ার্ল্ডে বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের (বাংলাদেশ) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়েজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী।
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেলপথকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। বর্তমানে ৪৪টি জেলায় সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। আমাদের অনেক প্রকল্প রয়েছে, নতুন করে আরও কিছু প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আমরা নতুন করে আরও ১৫টি জেলাকে রেল নেটওয়ার্কে সম্পৃক্ত করতে চাই। তাছাড়া ঢাকা টু চট্টগ্রাম ৩শথ কিলোমিটার হাইস্পিড গতির ট্রেন চালুর সমীক্ষা চলছে। চট্টগ্রামের সব রেল ডাবল লাইনে রূপান্তর করা হবে।
মন্ত্রী বলেন, আমাদের নতুন মেগা প্রকল্পেরর অধীনে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেল যোগাযোগ হবে। পাশাপাশি ফরিদপুর থেকে পায়রা বন্দর এবং ঢাকা থেকে পায়রা বন্দর রেলপথে সম্পৃক্ত করা হবে। একই সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরকেও সংযুক্ত করা হবে। এছাড়া চট্টগ্রাম থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত রেল সংযোগ করা হবে।
রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তিপ্রিয় দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা মানে সবার অধিকার বাস্তবায়ন হওয়া। সরকার এ নীতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে সকাল ৯টায় বাড্ডায় বুদ্ধিষ্ট অ্যাসোসিয়েশনের ভবনের উদ্বোধন করা হয়। এটির উদ্বোধন করেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
লায়ন রিংকু কুমার বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়েট প্রিফনটেইন, ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশ গুপ্ত, হিন্দু কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাসসহ ভিক্ষু সংঘের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি