• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার

ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর আনা হলো বিজিবির জন্য

নিজস্ব সংবাদ দাতা / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০১৯

২১ জুন ২০১,, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 

ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর আনা হলো বিজিবির জন্যবর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ভারত থেকে আনা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কুকুরগুলোর বেনাপোল চেকপোস্টে আনা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ জানান, ‘গত জানুয়ারি মাসে বিজিবির ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মধ্য প্রদেশের টেকেনগুয়ালিয়ায় বিএসএফ এর ট্রেনিং সেন্টারে যায়। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবির নায়েব সুবেদার মাহবুবুল আলম। প্রায় সাড়ে চার মাস প্রশিক্ষণ শেষে ওই প্রতিনিধি দল আজ বাংলাদেশে ফিরে আসে। এই দলটিই প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ভারতীয় কুকুর (ডগ স্কোয়াড) নিয়ে এসেছে। কুকুরগুলো প্রথমে যশোর বিজিবি ব্যাটালিয়নে নেওয়া হবে। পরে ঢাকার পিলখানায় বিজিবি হেডকোয়ার্টারে নেওয়া হবে।’

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা প্রশিক্ষনপ্রাপ্ত ভারতীয় কুকুর আনার বিষয়টি নিশ্চিত করেছে। বাাংলা ট্রিবিউন

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন