• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

কলমের লেখনি হোক দূর্নীতিবাজদের বিরুদ্ধে : জেলা প্রশাসক, খাগড়াছড়ি।

নিজস্ব সংবাদ দাতা / ৩১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০১৯

২৪ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদা,, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে নব গঠিত খাগড়াছড়ি ক্রাইম রিপোর্টার্স ইউনিটি (কেসিআরইউ)’র নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন ২০১৯) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম বলেন, দেশ ও জাতীর কল্যাণে লেখনি হোক দূর্নীতিবাজদের বিরুদ্ধে। দূর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিকদের ও নিজ নিজ অবস্থান থেকে দূর্নীতির বিরুদ্ধে কাজ করলে দূর্নীতিমুক্ত মুক্ত হবে দেশ। অভিশাপমুক্ত হবে আমাদের এ সমাজ।

লেখনির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা গেলে দূর্নীতি নামের এ ব্যাধী প্রতিরোধে কিছুটা হলেও কমবে। এ সময় তিনি দূর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সংবাদ সংক্রান্ত সকল কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাহসি সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কানন আচার্য, যুগ্ম-সম্পাদক সমির মল্লিক,অর্থ-সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল মামুন, দপ্তর সম্পাদক বিপ্ল¬ব তালুকদার, নির্বাহী সদস্য-লিটন ভট্টাচার্য্য রানা,জাফর সবুজ প্রমূখ।

এ সময় সংগঠনটির সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য বলেন,খাগড়াছড়িতে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমের পাহাড়ের সমস্যা,সম্ভাবনা,অনিয়ম-দুর্নীতি’র চিত্র তুলে ধরে দূর্নীতির মুল উৎপাটনের মাধ্যমে জাতি ও দেশ গঠনে সুস্থধারার সাংবাদিকতার বিকল্প নেই। এ সংগঠন দূর্নীতিমুক্ত দেশ গঠনে প্রশাসনকে সহায়তার মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন