• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পাঁচবিবিতে এমপি ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নোবিপ্রবিতে বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউনের অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটে স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ নোবিপ্রবিতে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৪

সাকিব প্রশংসায় মুখরিত টুইটার

নিজস্ব সংবাদ দাতা / ৩৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ডেস্ক রিপোর্ট  : চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে রেকর্ডময় সাকিব হয় ম্যাচটি। এই ম্যাচে ব্যাটিং বা বোলিং দুই বিভাগেই অসাধারণ খেলে দ্যুতি ছড়িয়েছেন এই অলরাউন্ডার। তাইতো ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রশংসার বন্যায় ভাসছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রোজ বোলে আফগানদের ৬২ রানে হারানোর ম্যাচে ব্যাট হাতে ৫১ রান করেন। পরে বল হাতে ২৯ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন সাকিব। ফলে বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয় পায় টাইগাররা।

ম্যাচ শেষে ভারতের ক্রীড়া বিশ্লেষক আকাশ চোপরা লিখেন, ‘সাকিব বিশ্বকাপটা নিজের করে নিয়েছে। অসাধারণ পারফরম্যান্স।থ

নাজিবুল্লাহ জাদরানকে সাকিব আউট করার পর ভারতের আরেক বিশেষজ্ঞ ও জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেন, ‘নাজিবুল্লাহকে পৃথিবী ৮ নাম্বারে কেন পাঠিয়েছে!

ব্যাটে-বলে সাকিবের এমন পারফরম্যান্সের পর গৌরব কারলা নামে একজন লিখেন, ‘পরের ম্যাচে সাকিব উইকেটরক্ষক হিসেবে চারটি ক্যাচ ও তিনটি রান আউট করবে। ডাবল সেঞ্চুরিও করবেন।

এছাড়া টেন্ডুলকার নামের একটি ভেরিফাইড টুইটার পেজ থেকে লেখা হয়, ‘এই বিশ্বকাপে ফ্যান্টাসি ক্রিকেটার হিসেবে সাকিব দেখিয়ে দিচ্ছে।

আইসিসির বিশ্বকাপ ভেরিফাইড পেইজে কভার পিকচারে সাকিবের ছবি দিয়ে লেখে, ‘এখন এটা কভার পিক

সাইরাউজার্স হায়দরাবাদ লেখে, ‘রোমাঞ্চকর সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছে সে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন