ঢাকা   ০৮:১৪:০২ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2026,
  • 1 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রথম সেশনে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেখানেই এক উইকেট তুলে দারুণ শুরু করেছিল। দ্বিতীয় সেশনের শুরুতেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন পেসাররা। কিন্তু একাধিক হাফ-চান্স হাতছাড়া হয়েছে। এরপর ধীরে ধীরে উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেন প্রোটিয়া ব্যাটাররা। দ্বিতীয় উইকেটে ইতোমধ্যেই অবিচ্ছিন্ন ১২৪ রান যোগ করেছেন মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা।

চা বিরতির আগে পর্যন্ত ২৮ ওভার খেলে এক উইকেট হারিয়ে ১২৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এখনও ২৭১ রানে পিছিয়ে আছে তারা, প্রোটিয়াদের হাতে আছে ৯ উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি ভালো লেংথে অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান, সেখানে এইডেন মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে মার্করাম ফিরলে ভাঙে ৫ রানের উদ্বোধনী জুটি।

পঞ্চম ওভারের চতুর্থ বলটি ব্যাটে খেলতে পারেননি জোবায়ের হামজা, সরাসরি তার প্যাডে আঘাত হানে বল। জোরালো আবেদন হলেও নো বলের সংকেত দেন আম্পায়ার। পরে দেখা যায় এটা নিশ্চিত লেগ বিফোর ছিল, কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান হামজা।

ইনিংসের ১৬তম ওভারে ফিরতি বলে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান হাসান। হাত ফসকে বল আঘাত হানে তার কপালে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে সেই ওভার শেষ করেন। এর কিছুক্ষণ পর মাঠের বাইরে গেলেও, কয়েক ওভার পরই তিনি মাঠে ফিরেছেন।

এর আগে জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন হৃদয়। এ ছাড়া লিটনের ব্যাট থেকে এসেছে ১২০ রান।

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এ ছাড়া গত ১৭ বছরে এই প্রথমবার কোনো সফরকারী দল জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি