ঢাকা   ০৮:১৫:১৫ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2026,
  • 3 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। ন্যূনতম মজুরির প্রস্তাব পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের নির্ধারিত সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে মালিকপক্ষ।

যত দ্রুত সম্ভব ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করার প্রত্যাশা জানিয়েছে সংগঠন দুটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ন্যূনতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ এরইমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই দ্রুততম সময়ে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হলে বর্ধিত মজুরি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাবেন মালিকেরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করছে মালিকপক্ষ। একইসঙ্গে ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানানো হয়েছে।

যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিজিএমইএর সভাপতি মোহাম্মদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি