• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

সুযোগ-সুবিধা বাড়ানো হবে টাইগারদের : প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৩৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

স্পোর্টস ডেস্ক :: আফগানদের বিপক্ষে জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগারদের ভূয়সী প্রশংসা করে বলেছেন, সাকিব-মাশরাফিদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। অনেক খেলোয়াড় অবসর সময়ে নানা ধরনের আর্থিক সমস্যায় ভোগেন। তারা বার্ধক্যজনিত কারণে যাতে আর আর্থিক সমস্যায় না পড়েন, সে জন্য বড় বড় ব্যবসায়ীরা যেন তাদের চাকরি দেয়, সে ব্যবস্থা করা হবে।রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মঙ্গলবার (২৫ জুন) প্রধানমন্ত্রী এসব কথা বলেন।এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, খেলোয়াড়রা যেন সারাবছর প্রশিক্ষণ নিতে পারে, সে জন্য ফান্ড গঠন করতে অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একনেক বৈঠকে তিনি বলেন, শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ সব খেলাধুলার উন্নয়ন করা হবে। ভারতের গুয়াহাটিতে দক্ষিণ এশিয়া গেমসে খেলতে গিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জিতেছেন তিনি। মাবিয়াকে বাড়ি করে দিয়েছি।প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের জন্য তহবিল থাকতে হবে। ভলিবল, শ্যুটিং, আর্চারি, সাঁতার সব ধরনের খেলার উন্নয়ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন