• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনার জেরে মায়ের কোলে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ৩০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০১৯

২৬ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, দাউদকান্দি,সংবাদদাতা     :

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার মালিখিল গ্রামের শিশুটির বাবা আহমেদের সাথে পাশের ঘরের রেনু মিয়ার ছেলে সোহাগের গাছ থেকে বিলিম্বি পাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটা কাটির এক পর্যায়ে একে অপরকে ধাক্কা দেয়। এ অবস্থায় সোহাগের ভাই সোহেল দেলোয়ার ও বোন সুমি আক্তার লাঠি দিয়ে আহমেদ কে আঘাত করতে থাকলে তার স্ত্রী সাফিয়া আক্তার সাত মাসের শিশু সুফরাকে কোলে নিয়ে স্বামীকে রক্ষা করতে গেলে সেই লাঠির আঘাতে শিশুর মাথা ফেটে যায়। আহত আবস্থায় শিশুটিকে প্রথম গৌরীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন আবস্থায় মারা যায় শিশুটি। পরে দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশ নিয়ে ময়না তদন্তের জন্য কুমিল্লা প্রেরণ করেন।
নিহত শিশুর মা সাফিয়া বেগম একমাত্র কন্যাকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন। তার সাথে কথা বলতে গেলে শুধু বলেন, আমি বড় অসহায় মা। সবচেয়ে নিরাপদ মায়ের কোল, আর আমার কোলে আমার আদরের ধন সোনামনিকে রক্ষা করতে পারলাম না।
মামলা তদন্ত কর্মকর্তা গৌরীপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ নিজাম উদ্দিন বলেন, দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন