• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ২৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০১৯

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টি.. কম,
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে বসতঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে তিন সন্তানের জননী ফাতেমা বেগম (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল ইসলাম শনিবার রাত ৮টার দিকে ওই মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। নিহত ফাতেমা বেগম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামশাইরগাঁও গ্রামের প্রবাসী জামাল মিয়ার স্ত্রী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ ফাতেমা বেগম নিজ সন্তানদের নিয়ে বাড়ির দক্ষিণাংশে আলাদা একটি কক্ষে বসবাস করতেন। আর তার শ্বশুর-শ্বশুরিসহ পরিবারের অন্যরা থাকতেন বাড়ির পূর্বের ভিটায় পৃথক একটি ঘরে। শনিবার বাদ আছর নিহতের ছোট ছেলে মায়ের শয়নকক্ষে ঢুকে মায়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে বিষয়টি তখন জানাজানি হয়। মানসিক ভারসাম্যহীনতায় অতীতে আরো একাধিকবার তিনি আত্মহত্যার প্রস্তুতি নেন বলে জানান নিহতের পরিবারবর্গসহ স্থানীয়রা।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। রোববার ভোরে ময়না তদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন