• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঁচবিবিতে এমপি ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নোবিপ্রবিতে বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউনের অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটে স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ নোবিপ্রবিতে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত

জকিগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৩৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০১৯

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,

জকিগঞ্জ প্রতিনিধি:
নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জকিগঞ্জের হাজারীচক জামে মসজিদের সাবেক ইমাম কাজী জাহিদ হাসানকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে।

জানা যায়, গত রমজান মাসে ওই ছাত্রীটি হাজারীচক মসজিদ দারুল ক্বিরাত কেন্দ্রের ইমাম কাজী জাহিদের কাছে পড়াশোনা করে। ২৫ জুন মেয়েটিকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন এক সন্তানের জনক এই ইমাম। পরদিন মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে জকিগঞ্জগামী একটি বাসে তুলে দেন তিনি। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গত ২৬ জুন জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শুক্রবার ইমামের শশুড়বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ হেফাজতে ইমাম কাজী জাহিদ হাসান বলেন, মেয়েটির সাথে তার ফোনে যোগাযোগ হত। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অসুস্থ হয়ে কান্নাকাটি করলে তাকে বাসে তুলে বাড়িতে পাঠিয়ে দেয়।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের থানায় মামলা হয়েছে। এই ইমামের বিরুদ্ধে মোবাইল চুরিসহ একাধিক নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন