• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাংবাদিক পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ জরুরি: তথ্যমন্ত্রী যে কোন কারণে রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে সুযোগ রয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রী কম্বোডিয়ার চাকরির ফাঁদে নারীরা, সক্রিয় দালালচক্র রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও

প্রধান শিক্ষকের সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ৩২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

৪ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি ঃ শেরপুরের নকলা উপজেলাধীন চরকামানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আম্বিয়া খাতুনের সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ, একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুফিয়া খাতুন ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষে বিপিএড প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী ১লা জানুয়ারি হতে ৩০ জুন পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান পরিচালনা করে প্রতি মাসে দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র বিপিএড প্রশিক্ষণ সেন্টারে জমা দিতে হয়। কিন্তু তিনি একবার মাত্র প্রত্যয়নপত্রে স্বাক্ষর নিয়েছেন। এছাড়া অন্যান্য কাগজপত্রে মাত্র ১৬/১৮টি স্বাক্ষর নিয়েছেন। বাকী সব কাগজপত্রে প্রধান শিক্ষকের সিল তৈরি করে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে কাগজপত্র শেরপুর পিটিআই অফিসে জমা দিয়েছেন। এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেরপুরের পিটিআই এর সুপারিনটেনডেন্ট বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন