• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

কুুমিল্লার হোমনায় ৫ ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০১৯

  • ৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    হোমনা সংবাদদাতা  :

কুমিল্লার হোমনায় ১১ ডাকাতি মামলার আসামীসহ আন্ত:জেলার ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। অাজ ভোরে হোমনা থানা পুলিশ অভিযান চালিয়ে হোমনা পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলা শ্রীমদ্দি গ্রামের জজ মিয়ার ছেলে আকাশ(২৫) ওরফে কালা ডাকাত, ভিটি কালমিনা গ্রামের এনু মিয়ার ছেলে সবির ওরফে সগির, লটিয়া গ্রামের আনোয়ার আলীর ছেলে মো. কামাল(৪৫),ওপারচর গ্রামের মজিদ মিয়ার ছেলে জলিল (৪৫) ও বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে মনির হোসেন(৪০)। পরে তাদের তথ্যমতে শ্রীমদ্দি গ্রামের কেতার বাগ জঙ্গল থেকে দুইটি গরু উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, অাজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওসির সার্বিক দিক নির্দেশনায় এস অাই মুরাদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে হোমনা শ্রীমদ্দি পুরাতন বাসষ্ট্যান্ড এলাকাথেকে আসামীদের গ্রেফতার করা হয়।পরে আসামীদের তথ্যানুসারে শ্রীমদ্দি গ্রাম থেকে দুইটি চোরাই গরু(বলদ) উদ্ধার করা হয়েছে । গরুর মালিক আসাদপুর দড়িকান্দি গ্রামের খেলু মিয়ার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে অাসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

হোমনা সার্কেল অফিসার ফজলুল করিম সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত আসামীরা কুখ্যাত ডাকাত এদের মধ্যে কালার বিরুদ্ধে ১১টি, সবিরের বিরুদ্ধে ১০টি মারামারি,অস্ত্র আইন ও ডাকাতি মামলা রয়েছে। রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন