• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

কুমিল্লায় ৬ মাসে ধর্ষণের শিকার ১৭০ নারী-শিশু

নিজস্ব সংবাদ দাতা / ৩২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০১৯

সোমবার ৮ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লায় বেড়েছে ধর্ষণের ঘটনা। গত এক মাসে ধর্ষণের শিকার হয়েছে অন্তত ৩৭ জন। আর গত ৬ মাসে সব মিলিয়ে ধর্ষণের শিকার হয়েছে অন্তত ১৭০ জন নারী। ধর্ষণের শিকার এই নারী ও শিশুদের মধ্যে ৩ বছরের শিশু যেমন আছেন তেমনি আছে ৫০ বছরের নারীও। কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের নিবন্ধন বই থেকে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লায় গত ৬ মাসে ধর্ষণের শিকার ১৭০ নারী ও শিশুর মধ্যে জানুয়ারী মাসে ২১ জন, ফেব্রুয়ারী মাসে ২৯ জন, মার্চ মাসে ২৬ জন, এপ্রিল মাসে ২৭ জন, মে মাসে ৩২ জন ও জুন মাসে ৩৫ জন ধর্ষণের শিকার হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের এক উর্দ্ধোতন কর্মকর্তা নাম প্রকাশ করার না শর্তে জানান, আমরা প্রতিদিনই ধর্ষণ ও হত্যার ঘটনায় কারো না কারো পরীক্ষা করছি। ধর্ষণের ঘটনাটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ধর্ষণের ঘটনায় যারা ডাক্তারি পরীক্ষার জন্য আসে ৫ বছরের শিশু থেকে ৫০ বছরের নারীও রয়েছে। তবে ১৫ থেকে ২০ বছর বয়সী নারীদের সংখ্যা বেশি। তাছাড়াও গত ছয় মাসে আমরা সড়ক দুর্ঘটনা, অপমৃত্যু ও ধর্ষণের ঘটনায় প্রায় ৫৫০জনের বেশি ময়নাতদন্ত ও ভিকটিম পরীক্ষা করেছি।

গত ১৮১ দিনে (১জানুয়ারী থেকে ৩০জুন ২০১৯ পর্যন্ত) হত্যা, সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, আত্মহত্যাসহ নানা কারণে ময়নাতদন্ত করা হয়েছে ৩৭৪ জনের । এর মধ্যে জানুয়ারী মাসে ৭০জন, ফেব্রুয়ারী মাসে ৪৯ জন মার্চ মাসে ৪৯ এপ্রিল মাসে ৫৪ জন, মে মাসে ৭৩ জন জুন মাসে ৭৯ জন।

উল্লেখ্য, গত ২০১৪ সালে ৩৬৫ দিনে নারী ও শিশু ধর্ষণের সংখ্যা ছিল ২৪৫ জন, ২০১৫ সালে ৩৬৫ দিনে ধর্ষণের সংখ্যা ছিল ২৪৭ জনে, ২০১৬ সালে এর সংখ্যা ছিল ২৬৭ জনে, ২০১৭ সালে ৩৩০ জনে এসে দাড়িয়েছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন