• শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি

দেবিদ্বারে সাত মৃত সন্তান জন্ম দিলেন এক মা

নিজস্ব সংবাদ দাতা / ৩১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

৯ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রবাসী জামাল হোসেনের স্ত্রী রেখা আক্তার (২৫)নামের এক গৃহবধূ সাতটি মৃত সন্তানের জন্ম দিয়েছেন।

সোমবার (৮ জুলাই) কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রায় দশ বছর পৃর্বে জয়পুর গ্রামের মোঃ জামাল হোসেনের সাথে বিয়ে হয় রেখার। বিয়ের দশ বছর পর প্রথম গর্ভধারনী হন রেখা আক্তার ভাগ্যক্রমে ৭ সন্তান গর্ভে ধারন করেও মা নামের মধুর ডাকটি শিশুদের মুখ থেকে শুনা হল না রেখার।

সোমবার ভোর ৬টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগীয় প্রধান ডাঃ সুরুজা জাহান নরমাল ডেলিভারীর মাধ্যেমে একের পর এক শিশুগুলি স্বাভাবিক ভাবে ডেলিভারীর কাজ সম্পৃর্ন করেন।কিন্তু শত চেস্টার করেও শিশু গুলো কে বাঁচানো সম্ভব হল না।

রবিবার রাত সাড় আটায় দেবিদ্বার শিশু মাতৃ হাপাতালের শিশু ও গাইনী বিভাগীয় ডাঃ শারমীন জাহান নেন্সী প্রাথমিক চেষ্টায় একটি শিশু ডেলিভারী করানোর পর বাকি শিশুগুলি ডেলিভারীর চেষ্টায় ব্যার্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রেখার স্বামী মোঃ জামাল হোসেন দুবাই (প্রবাসী) তিনি ৯ মাস ধরে দুবাইতে থাকেন। বর্তমানে রেখা আক্তার স্বাভাবিক ভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন