• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

বিশ্ব জনসংখ্যা দিবসে খাগড়াছড়িতে আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরন

নিজস্ব সংবাদ দাতা / ৩০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

১০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি.. কম,
খাগড়াছড়ি, প্রতিনিধি :

বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতে। বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা বিভাগের আহবায়ক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরর্ণাথী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম,পুলিশ সুপার আহমার উজ্জামান,সিভিল সার্জন মো. ইদ্রীস মিঞা,এতে মূখ্য আলোচক ছিলেন, পরিবার পরিকল্পনার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, একটি দেশের সম্পদ জনসংখ্যা। তবে অপরিকল্পিত অতিরিক্ত জনসংখ্যা সম্পদের স্থলে বোঝায় পরিণত হয়। কারণ অপরিকল্পিত কোন কিছুই মঙ্গল জনক নয়। তাই পরিকল্পিত দেশ গড়তে জন্ম নিয়ন্ত্রণ ও বাল্য বিবাহ প্রতিরোধ করা জরুরী বলে তিনি মন্তব্য করেন। পরে পরিবার পরিকল্পনা বিভাগসহ স্বাস্থ্য বিভাগে ভালো কাজের জন্য ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন