• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, বিল-নদীতে দীর্ঘ নৌভ্রমণের হাতছানি মেঘনায় একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক মামলা ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব দুদক গড়ার প্রত্যয় সচিবের

ইমরানকে পূর্ণমন্ত্রী ও ইন্দিরাকে প্রতিমন্ত্রী করে প্রজ্ঞাপন

নিজস্ব সংবাদ দাতা / ২৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

১২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী নিয়োগ করেছে সরকার।

শুক্রবার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তাদের নিয়োগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী এতদিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু এই মন্ত্রণালয়ে কোনো পূর্ণমন্ত্রী ছিলেন না। এবার তিনি এই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন।

অপরদিকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা টানা তিন মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার মন্ত্রিসভায় যুক্ত হবেন এমন গুঞ্জন অনেকদিন থেকেই চলছিল।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন