• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর দায়ে কুমিল্লার যুবককে আটক করেছে র‍্যাব

নিজস্ব সংবাদ দাতা / ৩০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

১২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার লাকসাম উপজেলার আশাথী গ্রাম থেকে হায়াতুন্নবী নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। ‘এক লক্ষ শিশুর মাথা কেটে তৈরী হচ্ছে পদ্মা সেতুথ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানোর অভিযোগে শুক্রবার (১২ জুলাই) ভোরে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক লাকসাম উপজেলার আশাথী গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।

র‍্যাব জানায়, পদ্মাসেতু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে জনমনে আতংক ছড়ানোর অভিযোগে কুমিল্লাস্থ র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রণব কুমারের নেতৃত্বে শুক্রবার (১২ জুলাই) ভোরে জেলার লাকসামে অভিযান পরিচালনা করা হয়। এসময় হায়াতুন্নবীকে প্রযুক্তির সহায়তায় তার বাড়ি থেকে আটক করা হয়।

কুমিল্লাস্থ র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রণব কুমার জানান, সে ‘নবী লাকসামথ নামক একটি ফেসবুক আইডি ব্যবহার করে জনমনে আতংক সৃষ্টি করতে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়িয়েছে। এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাছাড়াও ফেসবুকের এ আইডি ব্যবহার করে বিভিন্ন সময়ে সে সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে আসছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন