• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেঘনায় গোবিন্দপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু সংসদে যাচ্ছেন কুমিল্লার ছয় নতুন মুখ দাউদকান্দি-মেঘনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা” মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে যুবক নিহত।

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০১৯

১৩ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী :     দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ফজলে রাব্বী (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেসার্স জাহিরুল অটো রাইস মিলের (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭২৭) নম্বরের ট্রাকসহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।

বিকাল ৫টায় পৌরএলাকার ঢাকা মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত ফজলে রাব্বী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামের মকলেসুর রহমানের ছেলে।
আটক ট্রাক ড্রাইভার দিনাজপুর সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে  ও হেলপার  আজিমুল সদর উপজেলার উলিপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটারসাইকেল নিয়ে ট্রাককে ওভারটেকের চেষ্টা করছিল ফজলে রাব্বী। ঢাকা মোড়স্থ গতিরোধের কাছে এসে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল পাথরে পিছলে গিয়ে পড়ে গেলে ট্রাকটির পিছনের চাকা মোটরসাইকেল চালক রাব্বীর মাথার ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটক ট্রাক চালক রজব আলী ও হেলপার আজিমুল বলেন, বেপরোয়া ভাবে মোটরসাইকেলটি ওভারটেক করার চেষ্টা করে। ঢাকামোড় গতিরোধের কাছে এসে পৌঁছালে ট্রাকটির গতি কমালে মোটরসাইকেলটি সাইড দিয়ে ওভারটেক করার সময় পাথরে পিছলে পড়ে গেলে ট্রাকের চাকায় সে পৃষ্ট হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ কোন অভিযোগ দেননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন