• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

দোয়ারাবাজারে বন্যা পরিস্থিতির অবনতি : পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

নিজস্ব সংবাদ দাতা / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০১৯

১৩ জুলাই ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের দোয়ারাবাজারে গত ৮ দিনের টানা বর্ষণ ও অব্যাহত পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছেন ৯ ইউনিয়নের সাড়ে ৪ হাজার পরিবারের পানিবন্দি মানুষ। রাস্তাঘাটসহ নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢোকায় অধিকাংশ পরিবারের উঁনুনে হাঁড়ি বসছেনা। উপজেলার কনসখাই, নাইন্দা, বন্দেহরি, পান্ডারখাল, গৌরিপুর, হিঙ্গিমারি, শান্তিপুর, গোয়ারাই, বড়ঝাই, কানলা ও দেখার হাওর তলিয়ে গেছে। ঢলের তোড়ে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। তলিয়ে গেছে শত শত হেক্টর উঠতি আউশ-ইরি, সদ্য বপন করা আমনের বীজতলা, সবজি ক্ষেতসহ মাঠঘাট ও গোচারণ ভূমি। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বৃহস্পতিবার থেকে উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলার সুরমা ইউনিয়নস্থ বৈঠাখাই কমিউনিটি ক্লিনিকটি কালের সাক্ষি হয়ে হাওরের মাঝখানে নির্বাক একাকি দাঁড়িয়ে থাকায় সংশ্লিষ্ট এলাকার প্রাথমিক স্বাস্থ্যসেবা বিঘিœত হচ্ছে। উপজেলা সদরে সুরমার পানি বিপদসীমা অতিক্রম করে অফিসপাড়াসহ বাসাবাড়ি পানিতে থৈ থৈ করছে। উপজেলা পরিষদের সম্মুখস্থ পাকা সড়কসহ নদীপাড়ের অব্যাহত ভাঙনে রাতদিন আতঙ্কে কাটছে ব্যবসায়ীদের। ইতোপূর্বে দোয়ারাবাজার-সুরমা লাফার্জ সড়কের মাস্টার পাড়া এলাকায় দীর্ঘ রাস্তা ও দোকানপাটসহ ৭টি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দোয়ারাবাজার সদর ও সুরমা ইউনিয়ন ছাড়াও বগুলা, লক্ষীপুর, নরসিংপুর, বাংলাবাজার, দোহালিয়া, পান্ডারগাঁও ও মান্নারগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা গত তিনদিন ধরে নৌকাযোগে উপদ্রুত এলাকাসমুহ পরিদর্শনকালে বন্যা আক্রান্ত হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছেন। তার সাথে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, ওসি আবুল হাশেম, উপসহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল প্রমুখ। এ ছাড়া সার্বক্ষণিক যোগাযোগের জন্য উপজেলা সদরে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। উপদ্রুত এলাকায় শুকনো খাবার বিতরণ ছাড়াও আমাদের মেডিকেল টিম দ্বারা পানি বিশুদ্ধিকরণ ও প্যারসিটামল ট্যাবলেটসহ বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ বিতরণ করা হচ্ছে বলে ইউএনও সোনিয়া সুলতানা এ প্রতিবেদককে জানান। দূর্যোগ মোকাবেলায় ইতোমধ্যে উপজেলার ৯টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক টিম গঠন করা করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন