• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

রামগড়ে ডাকাতি: একই পরিবারের ৪ জন আহত

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০১৯

৪ আগস্ট ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,সোহাগ মজুমদার,     খাগড়াছড়ি,প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে গভীর রাতে চারটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। বাঁধা দেয়ায় ডাকাত দলের হামলায় আহত হয়েছে একই পরিবারের ৪ জন। এ ঘটনায় রামগড়ে ঈদ পূর্ববর্তী আতঙ্ক রিরাজ করছে।

জানা যায়,শনিবার গভীর রাতে ৬-৭ সদস্য ডাকাত দল রামগড় পৌরসভার বৈরাগী টিলা নুর ইসলাম এর বাড়ি ও কালাডেবা নুরুল আমীন মেম্বারের বাড়িতে প্রবেশে ব্যর্থ হয়ে কালাডেবা সিরাজ কোম্পানির বাড়িতে ঢুকে ৪২ হাজার নগদ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে।

পরে পাশের গ্রাম পূর্ব চৌধুরীপাড়া মফিজুর রহমানের বাড়ি থেকে ৪০ হাজার নগদ টাকা ও ১ ভরি স্বর্ণালংকার লুটে নেয় এসময় বাঁধা দিলে পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত করে।

আহতরা হলেন, মফিজুর রহমান, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ছেলে বেলাল হোসেন (২৭) ও ইমন হোসেন (১৬)। আহত অবস্থায় তাদের রামগড় হাসপাতালে নেয়া হলে গৃহকর্তা মফিজুর রহমানের অবস্থা আশংকা জনক হওয়ায় প্রথমে ফেনী সদর হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

আহত বেলাল জানান, রাত ২টার পর ৬ সদস্যের মুখোশ পরা ডাকাতদল ঘরের টিন কেটে প্রবেশ করে জিনিসপত্র লুট করার সময় আমার মা ও বাবাকে মারধর করতে থাকে এসময় এক ডাকাতকে ধরে ফেললে অন্যরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

খবর পেয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের এডিশনাল এসপি এমএম সালাউদ্দিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ, রামগড় থানার ওসি তারেক মো: আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন চমেকে চিকিৎসাধীন মফিজকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং ডাকাতির খোঁজখবর কবর নেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আবদুল হান্নান বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত অপরাধীদেরকে গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন