• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: 

কুমিল্লার মেঘনায় পৃথক মামলায় সাদ্দাম হোসেন (৪০) ও রেহানা বেগম নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাঁদের গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম দুই আসামিকে গ্রেপ্তার ও আদালতে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানি থানার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি কুমিল্লার মেঘনা উপজেলার রামনগর চর পাথালিয়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, কাশিয়ানি, গোপালগঞ্জে সিআর মামলা রয়েছে।অন্যদিকে, রেহানা বেগমের বিরুদ্ধে কুমিল্লার মেঘনা থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি উপজেলার কান্দারগাঁও গ্রামের মো. নুরু হোসেনের মেয়ে। তাঁর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালত, কুমিল্লায় সিআর মামলা রয়েছে।

 

থানা সূত্রে আরও জানা গেছে, বুধবার গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুজনকেই সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন