• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আঙুলের ছাপে উধাও দেড় লাখ টাকার সঞ্চয় চর দখলের দ্বন্দ্বে রণক্ষেত্র মেঘনা-তিতাস, আহত ৩০ মুজাফ্ফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটির সভাপতি এম এম মিজানুর রহমান মেঘনায় আলোচিত দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার কক্সবাজারে পর্যটন সংকট: সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার প্রশ্ন বেদখল হালট-খাল-খাস ও নদীর জমি উদ্ধার: মেঘনার অস্তিত্ব রক্ষায় এখনই কঠোর উদ্যোগ প্রয়োজন উপাসনালয়ে রাজনীতি সমাজকে বিভক্ত করে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মেঘনা উপজেলা যুবদলের আনন্দ মিছিল স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও মিছিলে পুলিশের বাধা দেবিদ্বারে বজ্রপাতে কিশোর নিহত

পদ্মায় সি-বোট উল্টে শিশু নিখোঁজ

নিজস্ব সংবাদ দাতা / ২২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

১৩ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে মাঝ পদ্মায় সি-বোট উল্টে দীন ইসলাম হোসেন রনি (৮) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাট যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ১৯ জন যাত্রী বহন করে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাট যাচ্ছিল সি-বোটটি। পথে মাঝ পদ্মায় প্রচণ্ড বাতাসে সি-বোটটি উল্টে যায়। এতে দীন ইসলাম রনি নিখোঁজ হয়। বাকি যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজের সন্ধানে উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম জানান, মাঝ পদ্মায় ঝড়ের কবলে পড়ে প্রচণ্ড বাতাসে সি-বোটটি উল্টে যায়। নিকটবর্তী একটি খালি সি-বোটের মাধ্যমে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় একজন নিখোঁজ আছে ও তার সন্ধানে উদ্ধার কাজ চলছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন