• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মুজাফ্ফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটির সভাপতি এম এম মিজানুর রহমান মেঘনায় আলোচিত দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার কক্সবাজারে পর্যটন সংকট: সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার প্রশ্ন বেদখল হালট-খাল-খাস ও নদীর জমি উদ্ধার: মেঘনার অস্তিত্ব রক্ষায় এখনই কঠোর উদ্যোগ প্রয়োজন উপাসনালয়ে রাজনীতি সমাজকে বিভক্ত করে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মেঘনা উপজেলা যুবদলের আনন্দ মিছিল স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও মিছিলে পুলিশের বাধা দেবিদ্বারে বজ্রপাতে কিশোর নিহত মেঘনায় অটোরিকশারধাক্কায় শিশু ফাতেমার মৃত্যু, পাঁচ লাখ টাকার সালিস! জাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম

জকিগঞ্জ এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবস পালন

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

১৬ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
জকিগঞ্জ প্রতিনিধি:
 ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আহমদের সঞ্চালনায় সভাপতিত্বে করেন বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আহসান হাবীব লায়েক। আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সুলতানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য মনির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল হাছিব, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক আহমদ মারুফ, সাবেক সভাপতি আছাদ উদ্দিন, সহকারী শিক্ষিকা সায়রা বেগম, রুমানা আক্তার, অভিভাবক মানিক আহমদ প্রমূখ। সভাপতি সহ সকল বক্তারা তাদের বক্তব্যে বলেন ১৯৭৫ সালের শোকাবহ এই কালো দিবসে ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগনে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং ১৯৭৫ সালের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরিশেষে সখড়া জামে মসজিদে ইমাম ও খতিব দোয়া পরিচালনা করেন এবং দোয়ার মাধ্যমে সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন