• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

প্রায় ৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, যশোর প্রতিনিধি:

ভারতে পাচারকালে যশোরের চৌগাছা উপজেলার শাহাজাতপুর সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (৫ ডিসেম্বর) ভোরে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে বিজিবির একটি বিশেষ দল। ভারতে পাচারের প্রাক্কালে শাহাজাতপুর গ্রামের একটি মাঠে অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করলে কালো কসটেপে মোড়ানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় স্বর্নের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন