• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর দ্রুত বাস্তবায়নের তাগিদ মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ , পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আ.লীগ নেতারাই জড়িত: ফখরুল

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

১৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম  ডেস্ক রিপোর্ট :

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন-আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান নন বরং আওয়ামী লীগ নেতারাই জড়িত।

সোমবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে এদিন জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, এই সরকারের জনগণের কাছে কোনও দায়বদ্ধতা নেই। তাই চামড়া শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। চামড়ার দর নিয়ে সিন্ডিকেট করে কারসাজি করা হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই চামড়ার বাজারে অস্থিতিশীল অবস্থা নিয়ে বিএনপিকে জড়িয়ে অর্বাচীনের মতো বক্তব্য দিচ্ছে সরকার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন