• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

ছাগলনাইয়ায় উপজেলা চেয়ারম্যান হীন নির্বাচিত দুই ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন।

নিজস্ব সংবাদ দাতা / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

২৭ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃপঞ্চম ধাপে চতুর্থ দপা উপজেলা পরিষদ নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায়,উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থীর প্রার্থীতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করায়,এই উপজেলাটিতে চেয়ারম্যান পদ নিয়ে মামলাগত জটিলতা সৃষ্টি হওয়ায়,পিছিয়ে যায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন।চেয়ারম্যান পদ নিয়ে মামলাগত জটিলতা সৃষ্টি হওয়ায় সর্বশেষ নির্বাচন কমিশন,ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন স্থগীত রেখে গত ১৮ জুন শুধুমাত্র ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও (মহিলা) এই দুইটি পদে ভোট গ্রহণের তারিখ ঘোষনা করেন।নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্ধারিত তারিখে ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এনামুুল হক মজুমদার এনাম তালা প্রতীকে ৩০ হাজার ৮ শত ৯৪ ভোট পেয়ে ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বিবি জুলেখা শিল্পি ২৮ হাজার ৮ শত ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
চেয়ারম্যান হীন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত দুই ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ ২৬ আগস্ট বেলা ১১ টায়,চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।দুই ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোঃআবদুল মান্নান।শপথ বাক্য অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও ছাগলনাইয়া পৌর চেয়ারম্যন এম.মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার জুয়েল,ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক এবং ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রুবেল সহ দলীয় নেতা-কর্মীগণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন