• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর দ্রুত বাস্তবায়নের তাগিদ মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ , পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ

চারদিন পর ছাগলনাইয়ায় সরকার দলের দুই গ্রুপের বিরোধ নিরসন করলেন নিজাম উদ্দিন হাজারী এমপি

নিজস্ব সংবাদ দাতা / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সরকারদলীয় দুই জনপ্রতিনিধিসহ তাদের সমর্থকদের মধ্যে ছাগলনাইয়া পৌর শহরে ৫ সেপ্টেম্বরের সংঘর্ষে সৃষ্টি হওয়া বিরোধ নিরসন করলেন, ফেনী জেলা আওয়ামীলীগের অভিবাবক নামে খ্যাত ফেনী-২ সদর আসনের এমপি ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় উভয় গ্রুপের দুই জনপ্রতিনিধি ছাগলনাইয়া উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার এবং ১০ নং ঘোপাল ইউপি চেয়ারম্যান ও ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিককে নিয়ে,ফেনী জেলা সদরে নিজাম উদ্দিন হাজারী এমপি’র নিজ কার্যালয়ে দীর্ঘ সময় ধরে বৈঠককরে তাদের মধ্যে সৃষ্ট সকল প্রকার বিরোধ নিরসন করে দেন।এই সময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উভয় গ্রুপের দুই জনপ্রতিনিধিসহ তাদের সমর্থকরা ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে দলীয় ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহনের মাধ্যমে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন