• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

রওশন বিরোধীদলীয় নেতা, জিএম কাদের চেয়ারম্যান

নিজস্ব সংবাদ দাতা / ২৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচন নিয়ে বিরোধের সমাধান হয়েছে। পার্টির চেয়ারম্যান থাকছেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং সংসদের বিরোধীদলীয় নেতা হবেন রওশন এরশাদ। শনিবার (৭ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বারিধারার একটি ক্লাবে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার উপস্থিতিতে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে এই সমঝোতা হয়। এছাড়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে সাদ এরশাদকে জাতীয় পার্টির মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবুল হোসেন বাবলা, মাসুদ উদ্দীন, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু প্রমুখ।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন