ঢাকা   ১১:১১:৩৪ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Reporter Name
  • Update Time : Sunday, September 8, 2019,
  • 204 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম , হোমনা সংবাদদাতা :
“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হতে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতাহার হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার,হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি