• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

যুবসমাজকে মাদকাসক্তির অভিশাপ থেকে দূরে রাখার বিকল্পই হচ্ছে খেলাধুলা :শিরীন আখতার এমপি

নিজস্ব সংবাদ দাতা / ২৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

১৮সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
যুবসমাজকে মাদকাসক্তির অভিশাপ থেকে দূরে রাখার বিকল্পই হচ্ছে খেলাধুলা।আর এই খেলাধুলার দিকে যুবসমাজকে আকৃষ্ট করণে যার অবদান সর্বউর্ধ্বে তিনিই হচ্ছেন,বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।খেলাধুলার প্রতি যুবসমাজকে আগ্রহী করে তুলতে প্রধানমন্ত্রী যুব ও ক্রিড়া মন্ত্রণালয়েকে অগ্রাধিকার ভিত্তিতে সুযুগসুবিধা প্রদান করায়, আমাদের মেয়েরা আজ বিশ্বকাপ ক্রিকেট আসরে খেলার যোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে।
১৭ সেপ্টেম্বর উপজেলা ভিত্তিক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে,ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কথাগুলি বলেছেন,জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৮ নং রাঁধানগর ইউনিয়ন দলকে ০-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছাগলনাইয়া পৌরসভা একদশ।খেলা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ভাইস চেয়ারম্যান এনাম মজুমদার,মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ছাগলনাইয়া পৌর মেয়র এম.মোস্তফা প্রমুখ।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন,ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন