• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফেনীতে শ্রমআইন বাস্তবায়ন ও শ্রম অধিদপ্তরের কার্যালয় স্থাপনের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

১৯ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেলা জেলা প্রতিনিধিঃ ফেনীতে শ্রমআইন বাস্তবায়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয় ও শ্রম আদালত প্রতিষ্ঠার দাবীতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ফেনী জেলা শাখার উদ্দ্যেগে ১৯ সেপ্টেম্বর ফেনীর ডক্টর’স রিক্রিয়েশন ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ফেনী জেলা ট্রাক-মিনি ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়রেনর সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ফেনী জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সেক্রেটারী এডভোকেট খোরশেদ আলম খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় শ্রমিক জোট কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি স্কপ নেতা শিরীন আখতার এম.পি।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট সমীর চন্দ্রকর। জাসদ ফেনী জেলা সভাপতি কাজী আব্দুল বারী ও জাতীয় শ্রমিক জোট কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনি সম্পাদক শাহিন আক্তার পারভীন। ফেনীর শ্রমিকদের বিভিন্ন সমস্য নিয়ে বক্তব্য রাখেন জাতীয় শ্রকিমলীগ ফেনী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন,সদর উপজেলার সাধারন সম্পাদক শামীম হায়দার,ফেনী জেলা রিক্সা মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, ফেনী জেলা শ্রমিক কর্মচারী ফেডারশনের যুগ্ম সম্পাদক আক্রামুজ্জামান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক অর্জিত বরণ দাস,টমটম মালিক শ্রমিক ঐক্যপরিষদ ফেনীর সভাপতি আবুল মনুসর নয়ন,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,মানব কল্যাণ সোসাইটির চেয়্যারম্যান দেলোয়ার হোসেন বাহার, ফেনী জেলা লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খাঁন,ফেনী সদর উপজেলা করাতকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম ও বেসরকারী হাসপাতাল কর্মচারী ইউনিয়নের সম্বনয় মোহাম্মদ আলী নসু প্রমুখ।
সভায় প্রধান অতিথি ফেনীর শ্রমিকদের বিভিন্ন সমস্যসমূহ শুনে ফেনীতে শ্রমআইন বাস্তবায়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয় প্রতিষ্ঠা করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর সাথে আলোচনা করে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করার আশ্বাস প্রদান করেন।তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার আন্দোলনে শরিক হওয়ার এবং স্কপ ফেনীকে শক্তিশালী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন