ঢাকা   ০১:৫৮:৫৮ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

Reporter Name
  • Update Time : Thursday, June 24, 2021,
  • 172 Time View

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রুবিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী মুর্শিদ মিয়ার বিরুদ্ধে। নিহতের স্বজনদের দাবি, রুবিনাকে তার স্বামী মুর্শিদ মিয়া হত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে।

নিহত রুবিনা উপজেলার শরিফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মেয়ে।

জানা যায়, ১৩ বছর আগে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা গ্রামের ব্যাপারি বাড়ির মৃত রহিম মিয়ার ছেলে মুর্শিদ মিয়ার সঙ্গে রুবিনার বিয়ে হয়। তাদের ১২ বছর ও ১০ বছর বয়সী দুই ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে শোবার ঘর নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে বাড়ির অন্যদের সঙ্গেও কথা-কাটাকাটি হতো।

এরই জের ধরে অভিমান করে রুবিনা পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে রুবিনা মারা যান। তখন মরদেহ রেখে পালিয়ে যান স্বামী মুর্শিদ মিয়াসহ পরিবারের সদস্যরা।

রুবিনাকে হত্যা করা হয়েছে দাবি করেন তার মা হেলেনা বেগম। তিনি বলেন, ১০ বছর পর মুর্শিদ দেশে আসেন। এসেই ছোটখাটো বিষয় নিয়ে রুবিনাকে অত্যাচার করতেন। মৃত্যুর পর এখন পর্যন্ত কেউ তাদের খোঁজ নেয়নি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্তে চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি