• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাটিরাঙ্গা মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন

নিজস্ব সংবাদ দাতা / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

১৯ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি :

সেনাবাহিনী পাহাড়ের মানুষের কল্যাণ্যে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরেফিন মো: শাকিল বলেন, সেনাবাহিনী মানুষের পাশে আগেও ছিল আগামী দিনেও থাকবে। এলাকায় শান্তি থাকলে সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত হবে।

বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে বিদ্যালয় কক্ষে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মো: রফিকুল ইসলাম‘র সভাপতিত্বে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাটিরাঙ্গা মহিলা কলেজে শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ মো: কেফায়ে উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবীর  প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: এরশাদুল জ্জামান, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: শামসুদ্দিন মাস্টার ছাড়াও কলেজের শিক্ষার্থী, শিক্ষক-সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেন মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরেফিন মো: শাকিল ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন