• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জামালপুরে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভাড়াটিয়া হিসেবে একটি জমি দখল করতে গেলে স্থানীয়রা তাদের আটক ও গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর রাজপাড়া গ্রামের জামাল উদ্দিন রাজের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের আমিনুল ইসলামের বিরোধ চলে আসছিল। শুক্রবার আমিনুলের পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে ভাড়াটিয়া মাস্তান হিসেবে জমি দখল করতে যায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে প্রতিপক্ষের লোকজনকে জখম করে কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা। এক পর্যায়ে গ্রামের লোকজন কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করে। এ ঘটনায় জামালপুর থানায় মামলা হয়েছে। জামালপুর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন