• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
এমপি গাজী নজরুলের বর্তমান অবস্থান কোথায়? রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী? সাংবাদিক পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ জরুরি: তথ্যমন্ত্রী যে কোন কারণে রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে সুযোগ রয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রী কম্বোডিয়ার চাকরির ফাঁদে নারীরা, সক্রিয় দালালচক্র রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮

সুনামগঞ্জে ১১টি উপজেলা আ.লীগের সম্মেলনের তারিখ ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

১৭ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি.কম,

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আওতাধীন ১১ উপজেলা, ১টি থানা ও দুইটি পৌর কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে জেলা আ.লীগের কার্যকরী কমিটির সংসদের নির্বাহী সভা শেষে এক সম্মেলনে এ তারিখ ঘোষণা করা হয়।

৩১ অক্টোবর থেকে শুরু হয়ে এসব উপজেলায় ৩০ নভেম্বর সম্মেলন শেষ হবে। তবে দিরাই ও জগন্নাথপুর পৌর আ.লীগের সম্মেলনের তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সম্মেলনের তারিখ ঘোষণা করেন। মধ্যনগর থানা ৩১ অক্টোবর, শাল্লা উপজেলা ৪ নভেম্বর, বিশ্বম্ভরপুর উপজেলা ৫ নভেম্বর, জগন্নাথপুর উপজেলা ৬ নভেম্বর, জামালগঞ্জ ৯ নভেম্বর, ধর্মপাশা উপজেলা ১০ নভেম্বর, ছাতক উপজেরা ও পৌর ১৬ নভেম্বর, তাহিরপুর উপজেলা ১৭ নভেম্বর, সুনামগঞ্জ সদর ও পৌর ২৩ নভেম্বর, দিরাই উপজেলা ২৪ নভেম্বর, দোয়ারাবাজার ২৫ নভেম্বর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ৩০ নভেম্বর।

সংবাদ সম্মেলন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বক্তব্য রাখেন।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতার উদ্দিন, ছিদ্দীক আহমদ, রেজাউল করিম শামীম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অ্যাড. শফিকুল আলম, সৈয়দ আবুল কাসেম, অ্যাড. খায়রুল কবির রুমেন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে হেলা আ.লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন