• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফেনী সীমান্তে মাদক ব্যবসায়ীদের সেচ্ছায় আত্নসমর্পন

নিজস্ব সংবাদ দাতা / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

২৩ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর ১০২ কিলোমিটার সীমান্তে মাদক প্রাচারে জিরো টলারেন্স বাস্তবায়ন ও শতভাগ চোরাকারবার মুক্ত সীমান্ত উপহার দেওয়ার লক্ষে, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারীদের কাছে কঠোর হুশিয়ার বার্তা পৌঁছে দিতে,ফেনীর জায়লস্কর ৪ ব্যাটালিয়ন বিজিবির পরিচালক (সিও) লেঃ কর্নেল নাহিদুজ্জামান বিজিবিএম, পিবিজিএম অব্যাহতভাবে একের পর এক জনসচেতনতা মূলক সভা করে যাচ্ছেন।তিনি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মাদক প্রাচারকারী ও চোরাকারবারীদের এই ঘৃণ্য পেশা ছেড়ে দিয়ে,সেচ্ছায় আত্নসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রাথমিক সুযোগ দেওয়ার লক্ষেই এই সভা গুলি করে যাচ্ছেন।নাহিদুজ্জামান অব্যাহত চালিয়ে যাওয়া সভা গুলিতে বক্তব্যকালীন কঠোর হুশিয়ারী বাক্য উচ্ছারণ করে বলেন,সভাপরবর্তী যদি কোন মাদক প্রাচারকারী ও চোরাকারবারী প্রাচারকৃত মালামালসহ বিজিবি জোয়ানদের হাতে ধরা পড়ে তখন তাদের বিরুদ্ধে পূর্বের ন্যায় মামলা নয় সরাসরি গুলির নির্দেশ দিচ্ছি।সীমান্তবর্তী এলাকায় করা সভা গুলিতে সিও নাহিদুজ্জামান এর কঠোর নির্দেশনা মূলক দেওয়া বক্তব্য শুনে,ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকার অনেক মাদক প্রাচারকারী ও কালোবাজারী সেচ্ছায় এসে বিজিবির কাছে আত্নসমর্পন করছেন।
এরি ধারাবাহিকতায় ২২ অক্টোরব পরশুরাম উপজেলার পরশুরাম পৌরসভাস্থ বাঁশপদুয়া এলাকার ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কালোবাজারী,তাদের পিতা-মাতাসহ ওই এলাকার জনপ্রতিনিধি কাউন্সিলরকে নিয়ে,খেজুরিয়া বিওপিতে এসে ওই এলাকার দায়িত্বরত বিজিবির কোম্পানী কমান্ডারের কাছে সেচ্ছায় আত্নসমর্পন করেছে। আত্নসমর্পনকারী সবাই হচ্ছেন,পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া গ্রামের,মোঃফরিদ উদ্দিনের পুত্র,মোঃমাহফুজুর রহমান আবু (২২),মোঃআবু তাহেরের পুত্র,মোঃরকি মিয়া (১৯),মোঃআইয়ুব মিয়ার পুত্র,মোঃকামরুল হোসেন (২০),মোঃফয়েজ আহাম্মদের পুত্র,মোঃমজিব হোসেন (১৮) ও মোঃআবুল হোসেনের পুত্র,মোঃআব্দুল মোতালেব (২২)।
উল্লেখ্য গত ১৯ অক্টোরব ৪ বিজিবি ব্যাটালিয়ন এর পরিচালক (সিও) নাহিদুজ্জামান বিজিবিএম, পিবিজিএম পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা মূলক একটি সভা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন