• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
এমপি গাজী নজরুলের বর্তমান অবস্থান কোথায়? রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী? সাংবাদিক পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ জরুরি: তথ্যমন্ত্রী যে কোন কারণে রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে সুযোগ রয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রী কম্বোডিয়ার চাকরির ফাঁদে নারীরা, সক্রিয় দালালচক্র রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮

তৃণমূলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হবে -ম.রুহুল আমীন

নিজস্ব সংবাদ দাতা / ২২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

২৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

কুমিল্লা উত্তর জেলা আ,লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ম.রুহুল আমিন বলেন, এবারের সম্মেলনে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের তৃণমূল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন আসবে। আমি জানি অনেক উপজেলায় কথিত দ্বৈত কমিটির নামে বিএনপি জামাতের লোকদের আওয়ামীলীগ বানানোর কারখানা খুলেছে। সম্মেলনের মাধ্যমে এ কারখানা বন্ধ করা হবে। বুধবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট মিলনায়তনে প্রস্তুতি কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
২১ অক্টোবর অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব অধ্যাপক হুমায়ুন মাহমুদ, কমিটির সদস্য কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ)সুবিদ আলী এমপি, তিতাস-হোমনা আসনের সেলিমা আহম্মদ মেরী, জেলা কমিটির সভাপতি আব্দুল আওয়াল সরকার, সহসভাপতি আব্দুল মান্নান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রায়সহ কমিটির সকল সদস্যবৃন্ধ।

জেলা কমিটির সিনিয়ার সহ-সভাপতি ম.রুহুল আমিন আরো বলেন, কমিটির সদস্য কারা তাদেরকে নিয়ে আমরা সবাই সবার সাথে পরিচিত হলাম, এখানে আমরা সাতাশজন সবাই সভাপতি এবং সবাই সদস্য। আমরা সবকটি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে বসবো। সম্মেলনকে জাকঝমকপূর্ণ এবং সফল করার লক্ষ্যে তাদের মতামত নেয়ার পর আমরা ভেনু ঠিক করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন