• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

ফেনী জেলা আ’লীগের সম্মেলনকে কেন্দ্রকরে ছাগলনাইয়া পৌর মেয়রের প্রস্তুতি সভা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

২৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃআগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।সম্মেলনে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে যোগদান করার লক্ষে ২৪ অক্টোবর বেলা ১১ টায়, ছাগলনাইয়া পৌরসভার সম্মেলন কক্ষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে,সম্মেলন পূর্ব একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।ছাগলনাইয়া পৌর আঃমীলীগের উদ্যোগে এই প্রস্তুতি সভাটির আয়োজন করেন,পৌর আঃমীলীগের সভাপতি ও ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম.মোস্তফা।
ছাগলনাইয়া পৌর আঃমীলীগের সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দিনের সঞ্চালনায় ও পৌর মেয়র এম.মোস্তফার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা আঃমীলীগের সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যন মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার এনাম ও ফেনী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক।অনুষ্ঠানে পৌর ওয়ার্ড কাউন্সিলরগণ ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন