• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গজারিয়ার গুয়াগাছিয়া ও ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিট ঘোষনা: সমালোচনার ঝড়

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

২৫ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ও ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাল্টাপাল্টি ওয়ার্ড কমিটি ঘোষনা করায় দলের ভেতরে-বাইরে বইছে সমালোচনার ঝড়।

গত বৃহস্পতিবার (২৪অক্টোবর) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দাইউম খাঁনের স্বাক্ষরিত দলীয় প্যাডে ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম লিখে কমিটি অনুমোদন দেওয়া হয়।

পরের দিন শুক্রবার (২৫অক্টোবর) সকাল ১১টার দিকে গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কক্ষে ইউনিয়নই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ওহেদুজ্জামান ধনুর’র স্বাক্ষরিত দলীয় প্যাডে ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম লিখে কমিটি অনুমোদন দেওয়া হয়।

গত ২২জুলাই ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন সরকারের স্বাক্ষরিত ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম দলীয় প্যাডে লিখে কমিটি অনুমোদন দেয়। এর তিন মাস পর ২২অক্টোবর আনারপুরা খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ-আলমের স্বাক্ষরিত দলীয় প্যাডে ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম
লিখে কমিটি অনুমোদন দেয়।

ইউনিয়ন আওয়ামীলীগের এ পাল্টাপাল্টি ওয়ার্ড কমিটি ঘোষনা করায় দলের ভিতরে ও বাহিরে বইছে নানা সমালোচনার ঝড়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন