• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, পেঁয়াজ নিয়ে এত অস্থির হওয়ার কি আছে -প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

৩১ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, আমাদের বাসায় পেঁয়াজ ছাড়া রান্না করা হয়। পেঁয়াজ নিয়ে এত অস্থির হওয়ার কি আছে আমি জানি না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার  বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আমাদনিকৃত পেঁয়াজ দেশে আসলেই পেঁয়াজের দাম কমে যাবে বলেও আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাংবাদিকরা এত খবর রাখেন অথচ ক্যাসিনো জানেন না কেনো। এতদিন ধরে কোনো একটা গণমাধ্যম এমন নিউজ দিতে পারলো না। এ জবাব কি সাংবাদিকরা জাতির কাছে দিতে পারবেন।

শেখ হাসিনা বলেন, আমারও প্রশ্ন এ রকম ঘটনা ঘটে যাচ্ছে কেউ জানে না। মানুষ যখন অপরাধের সঙ্গে জড়ায় হয়তো প্রথম কেউ জানে না। কিন্তু একপর্যায়ে থাকে ধরা পড়তেই হবে। কেননা, কখন কে কোন অপরাধে ধরা পড়ে তার কোনো ঠিক নেই। আর অপরাধ করলে ধরা তাকে পড়তেই হবে।

ক্রিকেটারদের দাবি- দাওয়া বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিবিকে তারা জানাতে পারতো। আন্দোলনে না গিয়ে দাবি-দাওয়া উত্থাপন করতে পারতো। তবে সেটা এখন মিটমাট হয়ে গেছে। কেননা, আমরা যেভাবে আমাদের ক্রিকেটারদের সমর্থন দিই, পৃথিবীর খুব কম দেশই আছে এমন সমর্থন দেয়। আমাদের ক্রিকেটাররা খেলছেও ভালো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন