• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

মেঘনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

৫ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর মানব বন্ধন। আজ মমঙ্গলবার ভাটের চর – মেঘনা আঞ্চলিক সড়কের বিসমিল্লাহ মেঘনা ফিসারিং এর সামনে এ মানব বন্ধন করেন। এ সময় মৎস্য চাষ প্রকল্পের অভ্যন্তরীণ ভূমির মালিক ও এলাকা বাসী তাদের বক্তব্যে বলেন ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার এর বিরুদ্ধে এক শ্রেণির কুচক্রী মহল দফায় দফায় মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করে জোর পূর্বক ভাবে জমি দখল করে মৎস্য চাষ করে আসছেন আসলে এটা সসম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বরং এই জমি আমরা আগে বিঘা প্রতি ১০০০ টাকা বৎসরে পেতাম এখন আমরা বিঘা প্রতি ৫ হাজার টাকা করে পাচ্ছি এতে আমরা লাভবান হচ্ছি। বক্তারা বলেন এটা চেয়ারম্যান সাহেবের ইমেজ নষ্ট করার পায়তারা মাত্র। প্রায় সহস্রাধিক মানুষের এই মানব বন্ধন ও বিক্ষোভে অনতি বিলম্বে কুচক্রী মহলের বিচার দাবি করেন বক্তারা। এ বিষয়ে চেয়ারম্যান ফারুক সরকার সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে যে যে অভিযোগ এনে বিভ্রান্তি ছড়াচ্ছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। ওরা বলেছেন আমি যদি প্রজেক্টে বাধ দিয়ে রাখতাম তা হলে আপনারা দেখেন কি ভাবে জমির পানি গুলো সরে গেলো? আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল এই চক্রান্তে লিপ্ত রয়েছেন আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন