• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
এমপি গাজী নজরুলের বর্তমান অবস্থান কোথায়? রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী? সাংবাদিক পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ জরুরি: তথ্যমন্ত্রী যে কোন কারণে রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে সুযোগ রয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রী কম্বোডিয়ার চাকরির ফাঁদে নারীরা, সক্রিয় দালালচক্র রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮

আগামীকাল শ্রমিকলীগের সম্মেলন

নিজস্ব সংবাদ দাতা / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

৮ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন আগামীকাল, শনিবার (০৯ নভেম্বর) । সকাল ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন, শোক প্রস্তাব পাঠসহ প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য শেষে দেওয়া হবে দুপুরের বিরতি। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় (কাউন্সিল) অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্বচ্ছ ভাবমূর্তি নেতৃত্ব আসবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর অনেক ভাঙাগড়ার মধ্যে দিয়ে গেছে সংগঠনটি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দলের একাংশ (মিজান) শ্রমিক লীগের মূল নেতাদের নিয়ে আলাদা সংগঠন করে। পরে ৮০ এর দশকে শ্রমিক লীগ আবার বাকশালের দখলে চলে যায়। শুরু থেকেই এটি আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে থাকলেও বর্তমানে ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে কাজ করছে। ২০১২ সালের ১৯ জুলাই সংগঠনের সর্বশেষ সম্মেলনে শ্রমিক নেতা শুক্কুর মাহামুদ সভাপতি, ফজলুল হক মন্টু কার্যকরী সভাপতি এবং মো. সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন