ঢাকা   ০৬:৪৮:১১ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

মেঘনায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, November 17, 2019,
  • 201 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৭ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব / ইমাম হোসেন : কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার উপজেলা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এম পি সেলিনা ইসলাম সি আইপি,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ সালাম,সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার। উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু, মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাজী দেলোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক আহবায়ক মজিবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হালিমা আক্তার,যুগ্ম আহবায়ক টিপু, বিল্লাল খন্দকার, আল আমিন, ডালিম, সানাউল্লাহ, সুমন মেম্বার, মফিজ ভূইয়া, আলী আকবর, প্রমুখ। উপজেলার ৮ টি ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীদের উল্লাস উদ্দিপনায় শতস্ফুর্ত অংশগ্রহণে যুবকদের মিলন মেলায় পরিনত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি