• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট সুপ্রিম কোর্টে

নিজস্ব সংবাদ দাতা / ২৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

১১ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট সুপ্রিম কোর্টে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। চিকিৎসাধীন খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট সিলগালা করে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি  বড়ুয়া। 

তিনি বলেন, মেডিকেল বোর্ড তার কাছে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয়। এরপর বিকেল ৩:৩০ মিনিটে সুপ্রিম কোর্টে পাঠানো হয়। মেডিকেল রিপোর্টে কি বলা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য নই।

সেজন্য আমি বলতে পারব না কি বলা হয়েছে। এর আগে, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি  বড়ুয়া জানান, আদালত থেকে ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা রয়েছে। নির্দেশনা আলোকে মেডিকেল বোর্ড তার কাছে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিয়েছে।

মেডিকেল বোর্ডের প্রতিবেদনটি ফরোয়ার্ডিংসহ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন