• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেঘনায় গোবিন্দপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন সাংবাদিক আ:মালেক

নিজস্ব সংবাদ দাতা / ২৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

২৬ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন মেঘনা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আ: মালেক। বুধবার খবর টিভি অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান সাইফুল আলম জুলফিকার ও তার নাতিন আর্নিকা রহমান অর্নি ও নাতি সাঈদ আলম জুলকারনাইন এর জন্মদিন উপলক্ষে ও খবর টিভির পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন। নাঃ গঞ্জের দেলপাড়া চেয়ারম্যান বাড়ি খবর টিভির কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গুনীজনদের সম্মাননা প্রদান করা হয়। খবর টিভির প্রধান নির্বাহী মহসিন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নাসির উদ্দিন সরকার। খবর টিভির উপস্থাপিকা উম্মে জায়েদা র পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক, উজির পুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সরদার, সৎ,সঙ্গ ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মশিউল আলম পলাশ, মাসিক মুক্তির পথ সম্পাদক, ইসলামি চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান জাফরী, আনন্দ লোক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, দৈনিক আজকের মেঘনা ডটকম এর সম্পাদক মেঘনা প্রেসক্লাবের সহ সভাপতি শহিদুল ইসলাম রনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন