• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রাথমিক শিক্ষকদের সংগঠনের নামে গ্রুপিং থামানো জরুরি রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখলেই ভেসে উঠছে আর্জেন্টিনা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ কটিয়াদী উপজেলাকে আধুনিক মডেলে রূপ দিতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান কাঞ্চন চকলেটের লোভ দেখিয়ে শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার চেষ্টা চুনতি চেকপোস্টে পুলিশের ধাওয়া, প্রাইভেটকারসহ ৩ অস্ত্রধারী গ্রেপ্তার ৬ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায়, মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ পাবনা জেলা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ যুবক আটক

কুমিল্লায় নিমার্ণাধীন ছাদ ধ্বসে এক শ্রমিক নিহত,আরো হতাহতের আশংকা

নিজস্ব সংবাদ দাতা / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

২৭ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের বাহার মার্কেট সংলগ্ন রূপায়ণের দেলোয়ার টাওয়ার এর তিন তলার ছাদ ধ্বসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। আরো হতাহতের আশংকা রয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় এ দুঘর্টনা ঘটে। এ ঘটনায় তিনজন শ্রমিককে উদ্ধার করেছে কুমিল্লা ফায়ার সার্ভিস। ভিতরে আরো ৫/৬ জন শ্রমিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া সুবজ নামের এক শ্রমিক জানান, নিচতলায় আরো ৫ জন শ্রমিক থাকতে পারে।

কাজের ঠিকাদার পলাতক রয়েছে। উদ্ধার কাজ চলছে ।

ঘটনাস্থলে কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ঘটনাস্থলে প্রায় ২০টি অ্যাম্বুলেন্স মোতায়েন রয়েছে।

এ বিষয়ে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা দক্ষিণের অতিঃ পুলিশ
সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
একজন শ্রমিক নিহত হয়েছে বলে শুনেছি।

ঘটনার পর থেকে কাজের ঠিকাদার পলাতক রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন