• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

কুমিল্লায় নির্যাতনকারী সেই গ্রাম্য মাতব্বর গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

২৭ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সংবাদদাতা :

কুমিল্লার মুরাদনগরে মায়ের সামনে যুবকের হাত-পা বেঁধে নির্যাতন চালানো সেই গ্রাম্য মাতব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাতাব্বর আবু তাহের দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং একই ইউনিয়নের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বর্তমান আমির।

তিনি দুই দলেরই ইউনিয়ন কমিটির পদে রয়েছেন।
এর আগে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায় মায়ের সামনে যুবকের হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার যুবকের নাম রাজু চন্দ্র।

তিনি কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে।
বৃহস্পতিবার রাজুর বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস মাতব্বর আবু তাহেরকে আসামি করে কুমিল্লা মুরাদনগর থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন